• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মূত্রথলি থেকে ৩.১ কেজির বিশাল পাথর অপসারণ, বিশ্ব রেকর্ডের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
উটপাখির ডিমের সমান ১৭ সেন্টিমিটার চওড়া সেই মূত্রথলির পাথর। সংগৃহীত ছবি
উটপাখির ডিমের সমান ১৭ সেন্টিমিটার চওড়া সেই মূত্রথলির পাথর। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার এক ব্যক্তির মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকেরা। এটি বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে বলে দাবি করেছেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালির একটি হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।

স্ট্রোকের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার প্রস্রাব করতে সমস্যা হচ্ছে বলে চিকিৎসকেরা জানতে পারেন। পরে পরীক্ষায় তার মূত্রথলিতে পাথর থাকার বিষয়টি ধরা পড়ে।

অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা পাথরটির ওজন ছিল ৩ দশমিক ১ কেজি বা প্রায় ৬ দশমিক ৮ পাউন্ড। এর ওজন প্রায় পূর্ণ মেয়াদে জন্ম নেওয়া একটি নবজাতকের সমান এবং আকার ছিল উটপাখির ডিমের কাছাকাছি।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণন বলেন, ‘যতটুকু নথি পাওয়া গেছে, তাতে এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর।’

তিনি জানান, রোগীর শারীরিক অবস্থা বর্তমানে ‘খুব ভালো’। তবে অন্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তাকে এখনো হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসক বালাকৃষ্ণনের ধারণা, পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে প্রায় ৫ থেকে ১০ বছর ধরে ছিল। মূত্রথলি পুরোপুরি খালি না হলে সেখানে থাকা ঘন প্রস্রাবের খনিজ উপাদান জমাট বেঁধে স্ফটিকে পরিণত হয়। সময়ের সঙ্গে সেগুলো জমে শক্ত পাথর তৈরি করতে পারে।

ছোট আকারের মূত্রথলির পাথর অনেক সময় নিজে থেকেই বের হয়ে যায়। তবে ১ সেন্টিমিটারের বেশি বড় পাথর প্রস্রাবের পথ আটকে দিতে পারে এবং চিকিৎসার প্রয়োজন হয়। সাধারণত ৪ সেন্টিমিটারের বেশি আকারের মূত্রথলির পাথরকে বিশাল আকৃতির পাথর হিসেবে বিবেচনা করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে বড় মূত্রথলির পাথর অপসারণ করা হয়েছিল ২০০৩ সালে ব্রাজিলে। সেটির ওজন ছিল ১ দশমিক ৯ কেজি এবং দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার।

শ্রীলঙ্কায় গত সপ্তাহে অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৭ সেন্টিমিটার। ওজনে আগের রেকর্ডের চেয়ে অনেক বেশি হওয়ায় চিকিৎসকেরা এটিকে বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর হিসেবে নতুন রেকর্ড বলে দাবি করছেন।

আরও পড়ুন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

সূত্র: বিবিসি

/অ

  • মূত্রথলি
  • অস্ত্রোপচার
এ সম্পর্কিত আরও খবর
অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
অস্ত্রোপচারের পর কেমন আছেন মিঠুন চক্রবর্তী?
অস্ত্রোপচারের পর বিশ্রামে দক্ষিণী তারকা রামচরণ
অস্ত্রোপচারের পর বিশ্রামে দক্ষিণী তারকা রামচরণ
পিরোজপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
পিরোজপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম
ফের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
ফের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।